প্রতিষ্ঠানের ইতিহাস

বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা দ্বীনি শিক্ষার যুগোপযোগী আধুনিক প্রতিষ্ঠান। আজ হতে ৪৩ বছর পূর্বে এক বিশেষ লক্ষ্যকে সামনে রেখে এর শিক্ষা কার্যক্রম আরম্ভ হয়। বায়তুশ শরফ এর শদ্ধেয় পীর হাদীয়ে যামান হযরত মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহঃ) ১৯৮২ সালের ০১ জানুয়ারি এ মাদ্‌রাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা অধিভুক্ত এটি একটি পূর্ণাঙ্গ কামিল মাদরাসা। ১৯৯১, ২০০০ এবং ২০১৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ মাদ্রাসা স্বীকৃত ও পুরস্কার প্রাপ্ত। মরহুম পীর ছাহেব (বায়তুশ শরফ) শাহ্ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন (রাঃ) ২০০০ সালে এবং সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান ২০১৭ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে স্বর্ণপদক প্রাপ্ত ও পুরুস্কৃত হন। মাদ্রাসায় ইবতেদায়ী, দাখিল, আলিম (সাধারণ ও বিজ্ঞান), ফাযিল (পাস কোর্স), ফাযিল (অনার্স), কামিল (হাদীস ও তাফসীর বিভাগ) কামিল (মাষ্টার্স) শ্রেণি সমূহে পাঠ দান করা হয়। প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীগণ ঈর্ষনীয় ফলাফল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যোগ্য স্কলার হিসেবে আত্মগঠনের পাশাপাশি দ্বীন ইসলাম ও মানবতার সেবায় আত্মনিয়োগ করে চলেছে।

পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামের ব্যাপক জ্ঞান ও বৈষয়িক জ্ঞানের সমন্বিত শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নেতৃত্ব দানের যোগ্যতা সম্পন্ন জ্ঞানী, গুণী, খোদাভীরু ও চরিত্রবান নাগরিক তৈরি করা এই প্রতিষ্ঠানের মহান লক্ষ্য ও উদ্দেশ্য।

১৯৮১ সালের ৬ ফেব্রুয়ারি অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহঃ) বায়তুশ শরফ গবেষণা প্রতিষ্টানে অনুষ্ঠিত "বাংলাদেশে মাদরাসা শিক্ষার সমস্যা ও সমাধান" শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে বলেছিলেন "আজকের সেমিনারের পরামর্শ, প্রস্তাব ও সুধি মহলের মতামত কে অবলম্বন করে অচিরেই এমন একটি আদর্শ মাদরাসা স্থাপন করা হবে, যেখানে অধ্যয়ন শেষে শিক্ষার্থীগণ ইসলামী জ্ঞানে পারদর্শী হওয়ার সাথে সাথে আধুনিক বিশ্বের প্রয়োজনীয় জ্ঞানে সমৃদ্ধ হয়ে যোগ্যতা, প্রতিভা ও ব্যক্তিত্বগুণে যুগপৎভাবে নামাজের ইমামতি ও সমাজের নেতৃত্ব দানে সক্ষম হবে।” এ প্রেক্ষিতে ১৯৮২ সালের ০১ জানুয়ারি ৫টি  শ্রেণি নিয়ে বায়তুশ শরফ আদর্শ মাদরাসা নামে প্রাথমিক ভাবে এ মাদ্রাসার আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়